
মোঃ মোস্তফা কামাল ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফ হাসান এর নেতৃত্বে ভালুকা উপজেলা ছাত্রদল নেতা কর্মীদেরকে নিয়ে ইফতার ও দোয়া মাফিলের আয়োজন করেন।
উক্ত দোয়া মাহফিল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করােনা মুক্তি এবং শারীরিক সুস্থতার এবং অসুস্থ বিএনপি’র কেন্দ্রীয়, জেলা, উপজেলা সহ সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা।
দোয়া মাহফিলে ভালুকা উপজেলা,এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিতিতে ছিলেন। রাইহান মৃধা,হানিফ হাসান, আরিফ সরকার, ছাত্র নেতা আমানউল্লাহ আহমেদ সাগর,ওয়াসিম সরকার,আশিক আহমেদ, ফয়সাল,আরিফ, আতিক, উমর, নাফিস,প্রমুখ।


