print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪ এপ্রিল, ২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি ঃ

নীলফামারিতে চলন্ত অটোরিকশায় জন্ম নিল ফুটফুটে নবজাতক।

পৃথিবীর আলো দেখার আগেই অটোরিকশা থেকে সকলের চোখ ফাকি দিয়ে রাস্তা পড়ে মারা যায় নবজাতক শিশুটি।

আজ বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে নীলফামারী জেলা শহরের পাঁচ মাথার মোড় নামক স্হানে এ দূর্ঘটনাটি ঘটে ।
প্রসূতি রুবিনা আক্তার (২৯) নীলফামারীর জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের যাদুরহাট বাড়াইপাড়া গ্রামের দিনমজুর মহুবার রহমানের (৩৭) স্ত্রী।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় যে আজ বুধবার বিকেলে এক গর্ভবতী নারীকে নিয়ে একটি অটোরিকশা এই পদ দিয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে যাওয়ার সময় , হঠাৎ করে একটি নবজাতক রাস্তায় ছিটকে পড়ে যায় , পরে প্রত্যক্ষদর্শীরা ভ্যানটিকে থামিয়ে নবজাতকে তার স্বজনদের হাতে তুলে দিয়ে নীলফামারীর জেনারেল হাসপাতালে পাটায়।

এদিকে প্রসূতি রুবিনার দেবরের স্ত্রী ফাতেমার সাথে কথা হলে তিনি বলেন আজ দুপুরে রুবিনার প্রসব বেদনা শুরু হলে আমরা অটোরিকশা করে নীলফামারীর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে পাঁচ মাথার মোড় নামক স্হানে এ ঘটনাটি ঘটে।

এবিষয়ে নীলফামারীর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নুরুল হুদার সাথে কথা হলে তিনি বলেন বিকেলে এই প্রসূতি মা ও নবজাতকে নিয়ে হাসপাতালে আসেন তার স্বজনরা। আর শিশুটি আঘাত প্রাপ্ত হওয়ার কারনে পথেই তার মৃত্যু হয়েছে।