
প্রকাশিত,৯ এপ্রিল ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ জন।
আজ শুক্রবার আনুমানিক দুপুর ২ টার দিকে সৈয়দপুর – পার্বতীপুর মহাসড়কের সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রোড় গার্ডারে ধাক্কা লেগে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।
এই দূর্ঘটনায় আহত তিন জনের মধ্যে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন যে গাড়ি টি একটি প্রশিক্ষণ গাড়ি , গাড়ির চালক ও নতুন থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে ।
এদিকে সৈয়দপুর থানার এসআই ইন্দ্রমোহনের সাথে কথা হলে তিনি বলেন , খবর পাওয়া মাত্র আমি সেখানে একটি টিম নিয়ে যাই এবং দূর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসি আর আহতদের কে হাসপাতালে পাটাই।


