print news || Dailydeshsomoy

প্রকাশিত,৪ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর বন্দর কয়লাঘাট এলাকায় লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। রবিবার ৪,এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করে নারায়ণগঞ্জ বিআইডব্লিটিএ এর ট্রাফিক পরিদর্শক বাবু লাল।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ স্টেশন থেকে এমভি হাবিব আল হাসান নামে লঞ্চটি বন্দর কয়লাঘাট শীতলক্ষ্যা নদী দিয়ে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল।

ওই সময় পেছন থেকে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। লঞ্চে থাকা ১৫-থেকে ২০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। তবে বাকিরা এখনো নিখোঁজ রয়েছে। ইতোমধ্যে নৌ পুলিশের একটি উদ্ধার টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণ পাঁচ নাম্বার ঘাট থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে