print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৫ মার্চ, ২০২১

তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় বালু বোঝাই ট্রলির ধাক্কায় মোস্তাকিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেরটার দিকে ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব নেকবক্ত চেয়ারম্যানপাড়া এলাকায়। সে ঐ এলাকার শহিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মোস্তাকিন সাইকেলযোগে বাঁধ এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে