print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৯ মার্চ, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ায় আগুনে পুড়ে দুটি বসৎ ঘর পুড়ে ছায় হয়ে গেছে।
নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে এক হতদরিদ্রর বসৎ ঘর আগুনে পুড়ে ছাই। বৃহস্পতিবার (১৮মার্চ) বৃহশপ্রতিবার দুপুর ৩ ঘটিকার সময় চুলার আগুন থেকে এ সূত্রপাত ঘটে।
বাড়ির মালিক হতদরিদ্র মো:চুন্নু খাঁ পিতা:উতার উদ্দিন খাঁ,এই প্রতিবেদককে জানান,রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে তিনি আরো বলেন,আমরা গরীব মানুষ সরকারি জায়গাতে থাকি ও সরকারি রাস্তার পাশে এই ঘর ছিলো আমাদের সম্বল, আমার ঘরে অনেক কষ্ট করে কিছু মালামাল করেছিলাম সেগুলা পুড়ে আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।
আগুনে পুড়ে আমার দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পরিবারের লোক রাতে ঘুমানোর মত জায়গা টুকু নেই এখন আমার আমি এখন কি করবো।
এদিকে তাৎক্ষণিক খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের দুইটি টিম আগুন নিয়ন্ত্রণ করে।
লোহাগড়া ফায়ার স্টেশন অফিসার মো:মাসুদ রানা বলেন,দুপুর ৩ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই এরপর সাধারণ জনগণ আমাদের সাথেই আগুন নিয়ন্ত্রন করতে সাহাজ্য করেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে,রান্না ঘরের চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে এরই কারনে দুইটি বসৎ ঘর পুড়ে ছায় হয়ে গেছে।
এ অসহায় পরিবারের আগুনে পুড়ে দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।