print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৫ মার্চ, ২০২১

মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় রবিবার বেলা ১২ টার দিকে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেসনে কাউন্সিলরদের ভোটে আফরোজা খান রিতা সভাপতি ও এস এ জিন্নাহ কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জেলা বিএনপির আহবায়ক জামিলুর রশীদ খানের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক তোজা’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতা, মাঈনুল ইসলাম খান শান্ত, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব এস এ জিন্নাহ কবীর, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ ডাবলু, মোতালেব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ২০১৯ সালের পহেলা মে ৬৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।