
প্রকাশিত,
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ,
গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (আনুমানিক ৩৫ বছর) নিহত হয়েছে। জানাযায়, আজ আনুমানিক সকাল দশটার সময়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেন দুই নম্বর লাইনে এসে গতি কমায়। অজ্ঞাতনামা যুবক ঢাকা যাওয়ার জন্য দৌড়ে ট্রেনে উঠতে যায় এবং ট্রেনের হাতল ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে এটি ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়।
##
তারিখঃ ২৮.০২.২০২১ইং


