
প্রকাশিত, ২৩ ফেব্রুয়ারি, ২০২
তপন দাস
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১নং কিশোরগঞ্জ ইউনিয়নের কেশবা ( তেলী পাড়া) গ্রামের মোহাম্মদ কালা মিয়ার মেয়ে আয়শা আক্তার ( ৪) মাটি চাপা পড়ে মর্মামান্তিক মৃত্যু হয়েছে
আজ মঙ্গলবার ২৩ শে ফেব্রুয়ারি দুপুরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুর পাড়ের মাটি চাপা পড়ে শিশুটির মৃত্যু হয় এসময় আরো এক শিশু গুরুতর আহত হয়
এবিষয়ে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি আমি জানি তবে ঘটনাটি একটি বেদনা দায়ক ঘটনা তবে আমি শিশুটির দাফনের জন্য সবধরনের সাহায্য করবো
এদিকে নিহত আয়শার বাবার সাথে কথা হলে তিনি কান্না অবস্থায় বলেন আমার দুইটা মাত্র মেয়ে ভাই আমি এখন কি নিয়ে থাকবো একথা বলেই তিনি আরো কান্না শুরু করেন আর আয়শার মা অসুস্থ থাকায় তার সাথে কোন কথা বলা যায় নি আর আয়শা দুই বোনের মধ্যে ছোট


