print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৫ ফেব্রুয়ারি, ২০২১

তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি ঃ

নীলফামারীতে পানিতে ডুবে এক শিশুর অকাল মৃত্য হয়েছে
আজ ( ৫ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৪ টার দিকে নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে নীলফামারী ( বালাপাড়া ) নামক স্হানে সিঙ্গাপুর প্রবাশী বিকাশ চন্দ্র রায় ও শ্রী মতি ঝর্ণা রানী রায়ের প্রথম কন্যা শিশু শ্রী বর্ণা রানী রায় ( দের বছর) বিকেলে বাড়ির পাশের টিউবওয়েলের পাড়ের খালের পানিতে পড়ে মারা যায়
শিশুটির মায়ের সাথে কথা বলে জানা যায় যে বর্ণা প্রতিদিনের ন্যায় আজকেও তার দাদার কাছে যায় কিন্তু সে তার দাদার কাছে না গিয়ে সবার অজানতে পানিতে পড়ে যায়
দীর্ঘ খন তাকে দেখতে না পেয়ে তার দাদা তাকে খুজতে থাকে খুঁজাখুঁজির এক পর্যায় শিশুটিকে খালে দেখতে পায় তার দাদা পরে খাল থেকে তুলে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন
এবিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ আলী প্রামাণিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বিষয়টি শুনেছি কিন্তু বিষয়টি খুব দুংখ জনক