
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার মধ্যে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে সার ডিলারসহ একাধিক অপরাধে শাস্তি বিনির্দেশ বহির্ভূত সার বিক্রয়, সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও মাদক সেবনের দায়ে একযোগে ব্যবস্থা_
১১ অক্টোবর ২০২৬ ইং সদর উপজেলার চাঁদনি বাজার ও মিশন মোড় এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিনির্দেশ বহির্ভূতভাবে সার বিক্রয়ের অপরাধে চাঁদনি বাজার এলাকার একজন সার ডিলারকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এ সময় উপস্থিত থেকে সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন।
পাশাপাশি মিশন মোড় থেকে রেল স্টেশন রোড়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬ জনকে মোট ৩,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া মাদকদ্রব্য সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৪ জন মাদক সেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।