
প্রকাশিত,২০, মার্চ,২০২৩
আশিকুর রহমান ষ্টাফ রিপোর্টারঃ-
ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পরিশেষে আরো ১২৬ টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে ভুমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে বাঞ্ছারামপুর উপজেলা। আর সেই ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধনের প্রস্তুতি উপলক্ষে প্রেস ব্রিফিং করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা ।
সোমবার (২০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটানো। তারই ধারাবাহিকতায় ব্রাক্ষনবাড়িয়া জেলার বর্তমান বাঞ্ছারামপুর উপজেলার সদর গ্রাম,আছাদ নগর,তেজখালি পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় শুরু হয় আশ্রায়ন প্রকল্প। মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। একই সাথে বাঞ্ছারামপুরে উপজেলার "ক" শ্রেনির পরিবারের নিকট ৪র্থ পর্যায়ে ১ম ধাপে ৬৪ টি ২য় ধাপে ২য় ধাপে ২৫৮ টি ৩র্থ ধাপে ১২৬ টি ঘর সহ ৫৭৯টি হস্তান্তর করা হবে। এ উপজেলায় হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী মোট ৫৭৯ টি পরিবার পুনর্বাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে বাঞ্ছারামপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা আরো জানান, জাতির পিতার স্বপ্নের বাংলা বিনির্মাণের লক্ষে ক্ষুধামুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগের স্বার্থকতা ও সফলতা কামনা করছেন।
এ সময়ে উপস্থিতি ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ভূমি অফিসার আতিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমির, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য এম এ আওয়াল, আশেক এমরান প্রতি নিধি বিজয় টিভি,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাঞ্ছারামপুর শাখা সভাপতি
আশিকুর রহমান জামাল স্টাফ রিপোর্টার দেশবার্তা ও ডেইলি প্রেজেন্ট টাইম,
জহিরুল হক সহ সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাঞ্ছারামপুর শাখা,সাংবাদিক নাছির উদ্দীন, মাহবুবর রহমান,মোল্লা মোহাম্মদ নাছির,রফিকুল ইসলাম, জুনায়েদ আহমেদ তিতাস, ফয়সাল মিয়া,বাহারুল ইসলাম, ইমান সরকার প্রমূখ।