
মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
হানিফ খান রিপোর্টারঃ
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা।
শুক্রবার জুমার নামাজ বাদ গফরগাঁওয়ের ওলামা সমিতির আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও রেল স্টেশন জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করা হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ওলামা সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এবং বিভিন্ন মসজিদ থেকে আগত তৌহিদী জনতার পক্ষে ইমামগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।
অনতিবিলম্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবমাননাকারী ইসলামের শত্রু কে বিশ্ব মুসলিমের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাই।
তারা আরো বলেন, এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। বিক্ষোভে বিপুলসংখ্যক তৌহিদা জনতা অংশগ্রহণ করেন।
আইনাল ইসলাম /দেশ সময়,