
হৃদয় হোসাইন-বেড়া,পাবনাঃ
রবিবার ২৪ এপ্রিল পাবনার বেড়া মডেল থানাধীন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক দের সহিত,আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ক নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে ও চলমান রমজান এবং আসন্ন ইদুল ফিতরের সময় নিরাপত্তা জোরদার করনের লক্ষ্যে বেড়া মডেল থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মত বিনিময় সভায় সোনালী,অগ্রনী,জনতা, রুপালী,পূবালী,আনসার ভিডিপি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও তাদের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।মত বিনিময় সভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করনের জন্য,পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন,নৈশ প্রহরী নিয়োগ সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।মানি স্কট সহ প্রতিষ্ঠানের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বেড়া থানা পুলিশের সহযোগিতা গ্রহন করার জন্য বলা হয়।অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান পূর্ব অভিজ্ঞতার আলোকে ঈদ কে সামনে রেখে চুরি ছিনতাই ডাকাতির সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভবনায় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সহ হাট,বাজার, মার্কেট, শপিংমল সহ সব জায়গায় বাড়তি নিরাপত্তা জোরদার করছে বেড়া মডেল থানা পুলিশ।কোন জায়গায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক থানা পুলিশের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়।