
প্রকাশিত,০৮, জানুয়ারি,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর ফলাফলের অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগ পত্র দাখিল।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ হানিফ মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
অভিযোগপত্রে এই মর্মে অভিযোগ করেন যে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন ৫,ই জানুয়ারি অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আমার প্রতিপক্ষ মেম্বার প্রার্থী তালাচাবি প্রতীকে নির্বাচনে অংশ নেয়, উক্ত নির্বাচনের পোলিংও পিসাইটিং অফিসার প্রতিপক্ষের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে আমার ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করে এবং প্রতিপক্ষ প্রার্থীকে নানাবিধ সুযোগ-সুবিধা প্রদান করেন।
ঐ দিন বিকাল ৪,টায় ভোটগ্রহণ শেষে কেন্দ্রের পোলিং ও পিসাটিং অফিসারগণ আমার এজেন্ট কে বাহির করিয়া দিয়া নিজেদের ইচ্ছামত ভোট গণনা করিয়া আমার প্রতিপক্ষ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশের সময় আমাকে কোন প্রকার লিখিত রেজাল্ট সিট না দিয়েই আমার প্রতিপক্ষ প্রার্থী কে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচন পরিচালনায় নিযুক্ত সরকারি কর্মকর্তাগণ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রতিপক্ষ প্রার্থীকে সুবিধা সৃষ্টি করিয়া সরকারি আচরণ বিধিমালা ও আইন লংঘন করিয়াছেন বিদায় বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করিলাম।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত পূর্বক আইনানুগ সুবিচারের দাবি জানিয়েছে।
অভিযোগ কারী মেম্বার প্রার্থী হানিফ মিয়া
গণমাধ্যমকে জানান বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করার প্রক্রিয়া চলছে।