
প্রকাশিত, ১৬-১১-২০২০
নড়াইল জেলা প্রতিনিধি ঃ
৭ লাখ ৫১ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে নড়াইলের লোহাগড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম.এ করিম, বরখাস্ত হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ আদেশ দেয়। বিষয়টি নিশ্চিত করে ইউএনও রোসলিনা পারভীন জানান, দুর্নীতি প্রমাণিত হওয়ায় তিনি বরখাস্ত হয়েছেন। বরখাস্ত আদেশটি বিকেলে পেয়েছি।
ইউএনও আরও জানান, গত অর্থ বছরে সেতু নির্মাণ খাতের ১৬টি প্রকল্পের সিডিউল বিক্রির সংখ্যা কম দেখিয়ে তিনি ৭ লাখ ৫১ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া অসদাচারণের কারণে তাঁকে বরখাস্ত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
তবে এ ব্যাপারে পিআইও এস.এম.এ করিম বলেন, ‘আমি ওই টাকা সরকারি খাতে জমা দিয়ে দিয়েছি। জেলা প্রশাসক তদন্ত না করেই তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন।