
প্রকাশিত, ৩০, ডিসরম্বর ২০২১
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে ।
ময়মনসিংহ বিভাগীয় আয়োজনে বিএনপি'র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, খালেদা জিয়াকে তিলে তিলে মারতে চায় এই সরকার।
তাই রাজপথে আন্দোলন সংগ্রাম ছাড়া দলের চেয়ারপারসন কে কোন ভাবেই মুক্তকরা সম্ভব না।
আজ (৩০, নভেম্বর) দুপুরে ময়মনসিংহের দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু- চিকিৎসার দাবিতে বিভাগীয় সমাবেশ নেতৃবৃন্দ এ সব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন, অধ্যাপক একেএম শফিকুল ইসলাম ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক।
প্রধান অতাথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বিএনপি আব্দুল আউয়াল মিন্টু ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।
শরিফুল আলম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক। এডভোকেট ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক, ডাঃ মাহবুবুর রহমান লিটন, যুগ্ন আহবায়ক, জাকির হোসেন বাবলু, যুগ্ন-আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর যুগ্ম আহ্বায়ক, ওয়াহাব আকন্দ, মহানগর যুগ্ম আহ্বায়ক, শামীম আজাদ, সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
[caption id="attachment_30061" align="alignnone" width="300"] Desh Somoy 92[/caption]