
প্রকাশিত,১৮, নভেম্বর,২০২১
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
বেনাপোল সীমান্তের পুটখালি এলাকা থেকে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণ বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার( ১৮ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রাম থেকে স্বর্ণের চালাবটি আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মোক্তার আলীর ছেলে লিটন মিয়া(২৮), ও একই এলাকার আলীকদর মন্ডলের ছেলে শাহাজান মন্ডল(৩২)।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোটরসাইকেল যোগে পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে যাবে।এমন সংবাদের ভিত্তিতে পুটখালি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন একটি মোটরসাইকেল দুই ব্যক্তিকে গতিরোধ করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ৪১ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধ স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৮/১১/২১