
প্রকাশিত,০২, নভেম্বর,২০২১
স্পোর্টস ডেস্ক ঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে নামিবিয়াকে হারিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল পাকিস্তান। মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৪৫ রানের বড় জয় তোলে নিয়েছে বাবর আজমের দল। চলতি বিশ্বকাপে এটি পাকিস্তানের টানা চতূর্থ জয়। এই জয়ের ফলে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।
আগের তিন ম্যাচে ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল পাকিস্তান। বাকি ছিল নিশ্চিত হওয়ার। আজ নামিবিয়াকে ৪৫ রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো বাবর আজমরা।
এর আগে টসে জিতে আগে ব্যাটিং করে ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটিতে তোলেন ১১৩ রান। বাবর ৪৯ বলে ৭০ রান করে সাজঘরে ফিরলেও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন ৫০ বলে ৭৯ রান করে। তিনে নামা ফখর জামান ৫ রানে ফিরেন। তবে ঝড় তোলেন মোহাম্মদ হাফিজ। ১৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন ৪১ বছর বয়সী এই ব্যাটার।
শুরুতে খুবই সতর্ক ছিল দুই পাকিস্তানি ওপেনার। প্রথম ১০ ওভারে তারা মাত্র ৫৯ রান তোলেন। পরের ১০ ওভারে পাকিস্তান তোলে ১৩০ রান। নামিবিয়ার পক্ষে ডেভিড উইজে ও জ্যান ফ্রাইলিক একটি করে উইকেট পান।
আগেরদিন শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। যদিও পাকিস্তান এবং ইংল্যান্ড- দু’দলই ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নামিবিয়াকে ১৯০ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে বিশ্বকাপে নবাগত দেশটিও ছেড়ে কথা বলেনি। তাদের মাত্র ৫জন ব্যাটসম্যানকে আউট করতে পেরেছে পাকিস্তানের বোলাররা। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে তারা থেমেছে ১৪৪ রানে।