
প্রকাশিত,২২, সেপ্টেম্বর,২০২১
তোফায়েল আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
একজন হার না মানা নেতার কথা বলছি, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা একজন ত্যাগী নেতা আবু বকর সিদ্দিক খোকন এর কথা। তিনি মানুষের কথা বলছি যার জন্ম হয়েছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিঘাটা টরকী গ্রামে। ছোটবেলা থেকেই সংগ্রাম করেই বড় হতে হয়েছে। নিজের জীবন সংগ্রামের মাঝেই বড় হলেও সবসময় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছেন। ছাত্রজীবনে তিনি নিজের টিউশনির টাকা দিয়ে গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। নিজের ইচ্ছা থেকে মানুষের চাওয়া পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ এই ত্যাগী নেতার কাছে। স্কুলের গন্ডি পার হয়ে কলেজে জীবনে সরকারি তোলারাম কলেজ ভর্তি হন সেখান থেকেই তার রাজনৈতিক জীবন বিস্তার লাভ করে। রাজনীতিতে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ কমিটিতেও নিজেকে ক্রীড়া সম্পাদক হিসেবে সরকারি তোলারাম কলেজ জায়গা করে নিয়েছিলেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত হয়েছেন।
মানুষের কল্যাণের জন্য তিনি তার জীবনের দুই তৃতীয়াংশ সময় ব্যয় করেছেন এবং নিজেকে জায়গা করে নিয়েছেন সমাজের সকল স্তরের মানুষের হৃদয়ের মাঝে। যিনি ব্যক্তিগত জীবনে একজন সত্যবাদী, একনিষ্ঠ, নিঃস্বার্থবান, পরোপকারী ও আদর্শবান ব্যক্তি।
যিনি ছাত্রজীবন থেকে মানুষের জন্য, মানবতার জন্য, সমাজের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে আসছেন। কখনো নিজের জন্য,পরিবারের জন্য,সম্পদের জন্য চিন্তা করেননি।তিনি মানুষের জন্য ভাবেন। সকল লোভ-লালসার ঊর্ধ্বে থেকে মানুষের জন্য কিছু করার জন্য সর্বদা নিজেকে ব্যস্ত রেখেছেন। সারাজীবন নিজের কষ্টার্জিত টাকা দিয়ে দলের জন্য, মানুষের জন্য ব্যয় করে আসছেন। তিনি দলের জন্য এবং মানুষের জন্য কিছু করতে পারলেই আনন্দ পান। বর্তমান সমাজে এমন একজন নির্লোভ মানুষ পাওয়া খুব দুষ্কর।
তিনি দলের জন্য যেমন একজন একনিষ্ঠ কর্মী, সমাজের জন্যও তিনি একজন নিঃস্বার্থ সেবক। এমন একটি মানুষ যদি কখনো মানুষের সেবা করার সুযোগ পান তাহলে মানুষ অবশ্যই উপকৃত হবে। সমাজে বিশৃঙ্খলা দূর হবে,শান্তি শৃঙ্খলা ফিরে আসবে,ঘুষ দুর্নীতি ও অনিয়ম বন্ধ হবে।করোনা মহামারীর সময় সবাই যখন ঘরবন্দী তিনি তখন নিজের সামর্থ্য অনুযায়ী নিজ উদ্যোগে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ত্রান সামগ্রী ও নগদ অর্থ। সবসময় খোঁজ নিয়েছেন মানুষের।সমাজের মানুষের কোনো সমস্যা হলে ওনাকে জানান ওনি তখন সমাধানের চেষ্টা করেন।ঈদ সহ যেকোন ধর্মীয় অনুষ্ঠানেও তিনি ব্যাপক সহযোগীতা করেন। অনেকের মেয়ের বিয়ে, অনেক ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার খরচ সহ নানান বিষয়ে তিনি মানুষের পাশে থাকেন।তিনি সবসময় চান মানুষের কাছ থেকে মানুষের সেবা করে যাওয়ার।
আসন্ন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ১৪নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে তৃণমূলের নেতা হিসবে পাওয়ার জন্য সবাই ব্যাকুল, এবারের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক খোকন।
ইতোমধ্যেই তিনি দলের নেতাকর্মী বান্ধব প্রার্থী হয়ে উঠেছেন। পাশপাশি জনগণের মনোনীত প্রার্থী হিসেবে বেশ আলোচনায় তিনি। তৃলমুলের দাবী তাকে চেয়ারম্যান হিসেবে পাওয়া।
আবু বকর সিদ্দিক খোকনের সংক্ষিপ্ত রাজননৈতিক পরিচয় হলো, সাবেক ক্রীড়া সম্পাদক, ছাত্রলীগ, সরকারি তোলারাম কলেজ ওবিশ্ববিদ্যালয়, সাবেক সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগ, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০১৮, সাবেক সাংগঠনিক সম্পাদক, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সাবেক সভাপতি, সুলতানাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং। এছাড়াও তিনি সামাজিক একাধিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজসেবা করে আসছেন বিগত বহুদিন থেকে।
সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, আবু বকর সিদ্দিক খোকন রাজনীতি শুরু থেকেই আওয়ামী লীগ করে। এবং দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন।সাধারণ মানুষকেও তিনি দান অনুদান দিয়ে সহযোগীতা করেন। অত্র ইউনিয়নে দলের সকল কার্যক্রম বাস্তবায়নে পুরোপুরি অবদান রাখেন। তিনি দলীয় প্রতীক পেলে আমরা তার বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়বো।
এক সাক্ষাতে সুলতানাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক খোকন বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করি।
আবু বকর সিদ্দিক খোকন আরো বলেন, মানবতার মানস কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দেশের উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমিও সেই উন্নয়ন বাস্তবায়নের অংশ হিসেবে সুলতানাবাদ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলতে চাই। এবং সকল উন্নয়ন কাজ জনগণকে সাথে নিয়ে সমাপ্ত করবো। আমি সবসময়ই দল, দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে ভাবি। আমার সাধ্য অনুযায়ী তাদের খোঁজ খবর নেই। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম, চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুল ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস সহ সকল নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়ন কাজ বাস্তবায়ন করবো। দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাল্লাহ।