
প্রকাশিত,২৪, আগস্ট,২০২১
হৃদয় হোসাইনঃ
পাবনার বেড়া পৌরসভার ৮নং ওর্য়াড সানিলা মহল্লায় বর্ষা মৌসুমে হালকা বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। তবে এ জলাবদ্ধতা এই প্রথম নয়। প্রতি বছর এমন জলাবদ্ধতার ভেতর জীবন যাপন করতে হয় সানিলা মহল্লার প্রায় চার শতাধিক পরিবারকে। বিভিন্ন পানিবাহীত রোগে আক্রান্ত সব বয়সী মানুষ।
টয়লেট রান্নাঘর বসতবাড়ীর উঠানে পানি জমেছে। সাপ, ব্যাঙ, যৌক,শামুক সহ বিভিন্ন বিষাদর প্রাণীর আতঙ্কে জীবনযাপন করছে মহল্লা বাসী। পানিতে তলিয়ে মারা গেছে অনেকের শখের দামি দামি ফল ও ফুল গাছ।
পুকুরে জিয়ানো মাছ ভেসে চলে গেছে অন্যর পুকুরে এতে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করছেন মৎস্যচাষীরা।অনেকে বাড়িঘর ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।রাস্তা তলিয়ে যাওয়ায় মসজিদ, হাট বাজার ব্যাবসা প্রতিষ্ঠানে যাতাযাতে পথচারীদের ব্যাঘাত ঘটছে। বিভিন্ন জায়গায় খালখন্দ থাকায় ভ্যান-রিক্সা চলাচলে ছোট ছোট দূর্ঘটনার খবর পাওয়া গেছে।গবাদি পশু পালনেও বিপাকে হাঁস, মুরগী মারা গেছে হারিয়ে যাচ্ছে। মহল্লায় পানি নিষ্কাশনের ড্রেনের কোনো ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন মহল্লার বয়স জ্যেষ্ঠ অভিজ্ঞরা।
ড্রেনের ব্যবস্থা থাকলে এমন জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলে দাবি তাদের।মহল্লার প্রায় সব রাস্তার বেহালদশা,দীর্ঘ দিন পর সংস্কারের কাজ শুর হলেও ড্রেনের কোনো ব্যাবস্থা গ্রহণ করা হয়নি সংস্কার কাজ চলছে কচ্ছপ গতিতে। এলাকাবাসী কর্তৃপক্ষের নিকট বার বার জোর দাবি জানিয়েছেনও কোনো সুফল পাচ্ছেন না। কতৃপক্ষের অবহেলায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।এ সমস্যার স্থায়ী সমাধান চেয়ে নিরব প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয় ওর্য়াড কাউন্সিলর রফিকুল ইসলাম শিপন বলেন এ সমস্যা থাকবে না উপরমহলের সাথে কথা বলে অল্প সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো।
হৃদয় হোসাইন
পাবনা প্রতিনিধি
২৪/০৮/২০২১