প্রকাশিত,২২, আগস্ট,২০২১
মোঃ বাবুল নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ
নেত্রকোণায় ১৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল পিকেএসএফ শিক্ষা বৃত্তি।
আজ ২২ আগষ্ট ২০২১ ইং তারিখ স্বাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোণায় ড্রিম সেন্টারে সিংহের বাংলা ইউনিয়নের ১৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে সমৃদ্ধি কর্মসূচির আওতায় " পিকেএসএফ শিক্ষা বৃত্তি " ২০২১ এর চেক হস্তান্তর করা হয়। প্রতিজন শিক্ষার্থীকে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।
গত বছরের ১২ জনকে ২য় ধাপ এবং এবছর ৫ জনকে ১ম ধাপে মোট ১৭ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
শিক্ষা বৃত্তি প্রদানে উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, উপ- নিবার্হী পরিচালক, কাজী ছহুল আহমেদ এবং কর্মসূচি পরিচালক ও সহকারি কর্মসূচি পরিচালকগনসহ সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন আলী আহসান, সমন্বয়কারী তরিকুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।