
প্রকাশিত,১৬, জুলাই,২০২১
অনলাইন ডেস্ক ঃ
জিম্বাবুয়ের মাটিতে প্রত্যাশিত জয় দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়লেও লিটন দাসের সেঞ্চুরিতে বড় স্কোর পায় তামিম ইকবালের দল। এরপর বল হাতে সবচেয়ে বড় কাজটা সারেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। শিকার করেন ৫ উইকেট।
টাইগার পেসাররাও এদিন ভালো বল করেছেন। সম্মিলিত পারফর্মেন্সে টাইগারদের জয় এসেছে ১৫৫ রানের। এর মাধ্যমে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন লিটন দাস।
ব্যাট হাতে অনেকদিন ধরে সাফল্য না পাওয়া সাকিব আল হাসান এদিন বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন, তার বোলিং তাণ্ডবে পাঁচ উইকেট তুলে নিয়ে একাই জিম্বাবুয়ের ব্যাটিং ধস নামান তিনি।
একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, সাইফউদ্দিন ও শফিউল।
লিটনের সেঞ্চুরিতেই বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। নির্ধারিত ওভারে ২৭৬ রান করে তামিম ইকবালের দল। আর লিটন ১১৪ বলে ১০২ রান করে আউট হন। তাঁর ইনিংসে আটটি চারের মার রয়েছে।
জিম্বাবুয়েকে ২৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ের কবলে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত রেখে ১২১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। তাই ১৫৫ রানের বড় জয় ঘরে তোলে লাল-সবুজের বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৯ (তামিম ০, লিটন , সাকিব ১৯, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ৩৩, আফিফ ৪৫, মিরাজ ২৬, সাইফ ৮*, তাসকিন ১, শরিফুল ০*; মুজরাবানি ১০-২-৪৭-২, চাতারা ১০-১-৪৯-১, এনগারাভা ১০-১-৬১-২, জঙ্গুয়ে ৯-০-৫১-৩, বার্ল ৫-০-৩১-০, মাধেবেরে ৬-০-৩৭-০)।
জিম্বাবুয়ে: ২৮.৫ ওভারে ১২১ (মাধেবেরে ৯, মারুমানি ০, টেইলর ২৪, মায়ার্স ১৮, চাকাভা ৫৪, বার্ল ৬, জঙ্গুয়ে ০, মুজরাবানি ২, চাতারা ২*, এনগারাভা ০, মারুমা আহত অনুপস্থিত;
তাসকিন ৫-০-২২-১, সাইফ ৪-০-২৩-১, সাকিব ৯.৫-০-৩০-৫, শরিফুল ৬-০-২৮-১, মিরাজ ৩-০-১৫-০, মোসাদ্দেক ১-০-১-০)।