
প্রকাশিত,০১, জুলাই,২০২১
নিজস্ব প্রতিবেদক ঃ
বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় এতো মৃত্যু এর আগে দেখেনি ।
দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এটি বাংলাদেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জনের।
আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বুধবার করোনায় ১১৫ জনের মৃত্যু হয়।
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় আট হাজার ৩০১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।