
প্রকাশিত,৭,জুন,২০২১
মোঃকাউসার (নারায়ণগঞ্জ প্রতিনিধি)ঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে বিধি-নিষেধ মেয়াদ আরও দশ দিন বাড়ল রবিবার ৬ জুন থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ।
বলা হয় করোনাভাইরাস জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগে সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ৬জুন মধ্যরাত থেকে ১৬জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো একসঙ্গে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে।
পাঁচটি শর্ত নিম্নরূপ -
১।সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
২।জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।
৩।খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সময় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খাদ্য ও সরবরাহ করতে পারবে এবং আসন সংখ্যা অর্ধেকে সেবাগ্রহীতা কে সেবা প্রদান করতে হবে।
৪।কোভিড-১৯ এর উৎস যুক্তিসম্পন্ন জেলাসমূহ জেলা প্রশাসন ডিসি সংশ্লিষ্ট কারিগরি কমিটি সঙ্গে আলোচনা করে নিজ নিজ এলাকায় সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
৫।আন্তঃজেলা সহ সবধরনের গণপরিবহন আসন সংখ্যা অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবার মাক্স পর্যন্ত স্বাস্থ্যবিধি মানতে হবে।
উল্লেখ,করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬ টা থেকে লকডাউন শুরু হয়।সেই শিথিল লকডাউন ছিল অকার্যকর এর পর লকডাউনের মেয়াদ বাড়ানো হয় এবং রবিবার রাতে লকডাউনের মেয়াদ শেষ হয়। এর পর আরও ১০ দিনের জন্য লকডাউন বাড়ানো হয়