
প্রকাশিত,৯ এপ্রিল২০২১
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বালুবাগান কলোনির একটি গলিতে পাইপ ও ড্রেন স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে।
৯ এপ্রিল শুক্রবার দুপুরে এ সব কাজের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম।
পরে পৌর এলাকার উপর রাজারামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছোট আকারের একটি ডীপ টিউবওয়েল স্থাপনেরও উদ্বোধন করেন মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাসিদুল হক নিখিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।