
প্রকাশিত,০৮, আগষ্ট ২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জালাল আহাম্মদের প্রবাসী ছেলে শফিকুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী রুমা আক্তার ৫, লাখ টাকা ও ৩, ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে
রুমা আক্তার শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের নিজামুদ্দিনের মেয়ে। তার দুইটি মেয়ে সন্তান আছে।
এ ঘটনায় সোমবার (০৭ , আগষ্ট) সকালে গফরগাঁও থানায় অভিযোগ করেছেন ওই নারীর শশুর জালাল আহমেদ(৭০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ বছর আগে উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের সৌদি আরব প্রবাসী শফিকুল ইসলামের বিয়ে হয় মোসাম্মৎ রুম আক্তারের।
তাদের ঘরে ১১ বছর ও ৫ বছর বয়সী দুটি মেয়ে সন্তান রয়েছে।
গত ৫ বছর ধরে প্রবাসজীবনের সব টাকা স্ত্রীর নামে পাঠাতেন শফিকুল।
সম্প্রতি নামা না জানা এক ব্যক্তির সঙ্গে সময় অসময়ে ফোনে কথা বলতো তার স্ত্রী।
বিষয়টি শফিকুল ইসলামের পিতা-মাতা জানতে পেরে প্রবাসী ছেলে শফিকুল ইসলামকে ফোনের মাধ্যমে অবগত করেন।
শফিকুল ইসলাম, স্ত্রী রুমা আক্তার কে মোবাইল ফোনে কথা বলার বিষয়টি জানতে চাইলে সে প্রবাসী শফিকুল ইসলামের সাথে দুর্ব্যবহার করেন, পরে প্রবাসী শফিকুল ইসলাম বিদেশ থেকে পাঠানো গচ্ছিত টাকার হিসাব চাইলে
রুমা আক্তার নিজের কাছে গচ্ছিত ৫ লাখ টাকা ও ৩, ভরি ওজনের স্বর্ণের চেন, হাতের বালা, কানের দুল এবং সংসারের আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান ওই গৃহবধূ। গত ২০/০৭/২২ তারিখে.।
প্রবাসীর পিতা বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ অভিযোগ করে বলেন, ছেলে বিদেশ যাওয়ার সময় বৌমাকে আমাদের সাথে রেখে যান, প্রায়ই বৌমা
মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়, কার সাথে কথা বলছে এ ব্যাপারে প্রশ্ন করলে সে তার শাশুড়ি ও আমার সাথে খারাপ আচরণ করেন। কিন্তু নিরুপায় হয়ে অত্যাচার সহ্য করে আসছিলাম শুধু দুটি নাতনির মুখের পানে চেয়ে।
বিষয়টি আমার প্রবাসী ছেলে জানতে পেরে বৌমাকে চাপ দিলে সে আমাদের সাথে ঝগড়া করে দুটি সন্তান রেখে সবার অগোচরে পালিয়ে যায়। দীর্ঘ সময় বৌমার বাবা মার সাথে কথা বলেও কোন সদত্ত আর পাইনি। উল্টো অজ্ঞাত ব্যক্তির মোবাইল নাম্বারে আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছে। মোবাইল নাম্বার, ০১৫৮১-৫৫৪৩০৫,০১৮৬৯-৭৪৯৭৩৯
বাধ্য হয়ে আমার ছেলের সাথে পরামর্শ করে থানায় অভিযোগপত্র দাখিল করি।
এবং স্থানীয় লোকজনকে ঘটনা জানানো হয়েছে।
এ বিষয়ে গফরগাঁও পুলিশ পরিদর্শক বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়নাল ইসলাম/দেশ সময়