৫৯ বিজিবির অভিযানে মালিকবিহীন ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-০৯, ৬:০৮ অপরাহ্ন /
৫৯ বিজিবির অভিযানে মালিকবিহীন ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯,অক্টোবর

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

৯ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ৯:৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধিনায়কের দেয়া তথ্যের ভিত্তিতে ও দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে একটি চৌকষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসার্ট এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন ৬৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। চোরাই মোবাইল ফোনগুলো কাষ্টমস এ জমা দেয়ার কার্যক্রম চলমান ।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।