
প্রকাশিত, ১২-১১-২০২০
ভোলা জেলা প্রতিনিধি ঃ
আজ ১২ ই নভেম্বর, সেই ভয়াল দুর্যোগের দিন । ১৯৭০ সালের ১২ ই নভেম্বর ছিল বৃহস্পতি বার
১৯৭০ সালের প্রলয়ঙ্করী ভোলা সাইক্লোনকে সর্বকালের সবচেয়ে মরণাত্মক চরম আবহাওয়া সংশ্লিষ্ট ঘটনা হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ওই দুর্যোগে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে।
কাগজে কলমে ভোলা সাইক্লোন নামে খ্যাত এই ঘূর্ণিঝড় ছিল একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা ১৯৭০ সালের ১২ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এটি সিম্পসন স্কেলে ‘ক্যাটাগরি ৩’ মাত্রার ঘূর্ণিঝড় ছিল। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ৮ই নভেম্বর সৃষ্ট হয় এবং ক্রমশ শক্তিশালী হতে হতে এটি উত্তর দিকে অগ্রসর হতে থাকে। ১১ই নভেম্বর এটির গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ১৮৫ কিমি (১১৫ মাইল) এ পৌঁছায় এবং সে রাতেই তা উপকূল ভোলাতে আঘাত করে, মুহূর্তেই তছনছ করে দেয় ভোলা কে। দুর্ভাগ্যবশত হলেও সত্যি যে আজও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি।