
প্রকাশিত,০২, জানুয়ারি,২০২১
পাবনা প্রতিনিধিঃ
আসন্ন ৫ জানুয়ারি বেড়া উপজেলাধীন হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন।চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র আনারস মার্কা প্রতীক নিয়ে সদ্য বহিষ্কৃত ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হামিদ সরকার।১লা জানুয়ারি শনিবার হাটুরিয়া নাকালিয়া ফুটবল মাঠে নিবার্চনী পথসভার আয়োজন করেন আব্দুল হামিদ সরকারের সমর্থকেরা।
এসময় বিভিন্ন ওর্য়াড থেকে সাধারণ জনগণ মিছিল নিয়ে এসে এ পথসভায় যোগ দিয়ে পথসভাকে মুহূর্তেই জনসভায় রূপান্তিত করে।পথসভায় মোস্তাফিজুর রহমানের একাধিক দোষ-গুণের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজর আলী,ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক সুমন সহ আরো অনেকে।
এসময় হামিদ সরকার বলেন,এলাকার সন্তান হিসেবে আপনাদের সাথে কাদে কাদ মিলিয়ে আজীবন সেবা করার প্রত্যয় ব্যাক্ত করে। আমি মোঃ আব্দুল হামিদ সরকার আমার নির্বাচনী ইস্তেহার ঘোষনা করছি,আপনাদের ইউনিয়ন আপনাদের মতামত ও সহযোগিতার ভিতিতে পরিচালিত হবে ইনশাল্লাহ।(১)মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে এই ইউনিয়ন কে একটি আধুনিক যুগপোযোগী ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ গঠন করব ইনশাল্লাহ।(২) ইউনিয়নের আওতাধীন কাচা ও অনুন্নত রাস্তা-ঘাট অগ্রাধীকার ভিত্তিতে তৈরীও মেরামতের ব্যবস্থা করব।
(৩)VGF এবং VGD কার্ড সহ অন্যান্য ভাতা সমূহ ইউনিয়নের গরীব মানুষের মধ্যে সুষ্ঠু ও সুদম বণ্টনের ব্যবস্থা করব।(৪) ইউনিয়ন পরিষদতে জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশন সার্টিফিকেট সহ অন্যান্য কাগজ প্রদানের ক্ষেত্রে সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোন ফি গ্রহন করা হবে না।(৫) ইউনিয়ন পরিষদে আগামী৫ পাঁচ বদর কোন প্রকার কর/ট্যাক্স বৃদ্ধি করা হবে না।(৬)প্রয়োজনীয় ক্ষেয়ে গভীর নলকুপ স্থাপনের মাধ্যমে আর্সেনিকমুক্ত সুপেয় পানির ব্যাবস্থা করব।
(৭) ইউনিয়নের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের আনন্দ বিনোদনের ভাষ্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব (৮) বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, অচল ও বয়স্ক ব্যক্তিদের অগ্রাধীকার ভিত্তিতে ভাতা প্রদানের ব্যাবস্থা করব।(৯) গন্তবর্তী মায়েদের স্বাস্থ ও পুষ্টির নিরাপত্তার জন্য সরকার গৃহীত পদক্ষেপ গুলো যথাযথ ভাবে বাস্তবায়ন করা হবে।(১০)দীর্ঘদিনের অবহেলিত জনপদ আমার চরাই নির্বাচনে আমি জয়ী হতে পারলে ঐ এলাকার মানুষের চাহিদা অনুযায়ী রাস্তাঘাট তৈরীসহ ও অন্যান্য উন্নয়ন অব্যহত রাখব।(১১)তাদের একমাত্র চলাচলের বাহন হলো নৌকা, যা নোঙ্গর করার সুব্যবস্থা নেই। আমি
নির্বাচিত হলে নৌকা ঘাটের প্রয়োজনীয় সংস্কারসহ সবধরনের ব্যবস্থা গ্রহন করব প্রতি বছর বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার জন্য বাঁশের সাঁকো নির্মান সহ অন্যান্য উন্নয়নে সার্বিক সহযোগিতা করব।(১২)আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে প্রতিটি সমাজ প্রধানের মতামত নিয়ে সুবিধা বঞ্চিত লোকের তালিকা তৈরি করে ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়া হবে ইনশাল্লাহ ।১৩। সর্বোপরি, সরকারি সকল সুযোগ সুবিধা কোন রকম হয়রানি ছাড়া যথা সময়ে প্রদান করা হবে ইনশাল্লাহ।
হৃদয় হোসাইন
পাবনা