
প্রকাশিত, ০৬-১২-২০২০
মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃরাজিবুল হাসান রাজিব এর নিজ আবেদনের প্রেক্ষিতে তার ওপর আরোপিত সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ । বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ০৫/১২/২০২০ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে লিখিত আকারে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।