
প্রকাশিতঃ২২ ডিসেম্বর ২০২১
জেলা প্রতিনিধি হবিগঞ্জ ঃ
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলছে
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। বুধবার বিএনপির সমাবেশ শুরুর আগেই দুপুর দুইটার দিকে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ এখনও চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রাবার বুলেট ছুড়ছে পুলিশ।
জানা গেছে, নগরের শায়েস্তানগর এলাকায় মিছিল নিয়ে আসার সময় পুলিশের সঙ্গে এ সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি