
প্রকাশিত, ২৯-১১-২০২০
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
মোঃবায়েজিদ হোসেন
গৌরীপুর স্বেচ্ছাসেবক লীগের শুভ্র হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাকিবকে২৭ নভেম্বর শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ । ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, গৌরিপুর থানা উত্তর বাজারের জুলমান রেজার ছেলে সাকিব আহমেদ রেজাকে সিলেট দক্ষিণ ২৭ নভেম্বর শুক্রবার রাতে সুরমা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ।শনিবারে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে ঘটনায় জড়িত মর্মে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।