print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১০-১১-২০২০
মো: রাশেদুল ইসলাম (রাশেদ)
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান,

আজ ১০/১১/২০২০ ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা ১ঃ২০ মিনিট এর সময় জীবননগর পৌর শহরের মুক্ত মঞ্চের সামনে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে আসা এবং মাস্ক পরিধান না করার অপরাধে ১৮ জন পথচারিকে ২ হাজার ৪০ টাকা জরিমানা করা হয়। এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য পরামর্শ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন বলেন, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে। এ জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ ভ্রাম্যামান আদালতে জরিমানা অব্যাহত থাকবে।