
প্রকাশিত,২৯ মার্চ, ২০২১
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টারঃ
আজ সোমবার বিকালে মরহুম ডাঃ আ আ ম মেসবাহুল হক ( বাচ্চু ডাঃ)স্টেডিয়ামে সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ফুটবল দলেের অংশগ্রহনে শুরু হয় টুর্নামেন্ট আজ সোমবার ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে গোবরাতলা ইউনিয়ন পরিষদ ফুটবল দল বনাম চর অনুপ নগর ফুটবল দল। গোবরাতলা ইউনিয়ন পরিষদ ফুটবল দল ৫--১ গোলে চর অনুপনগর কে হারিয়ে চাম্পিয়ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সহকারী ভুমি অফিসার( সদর)মোঃ আনিসুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। শ্রেষ্ঠ খেলোয়াড় ও গোলদাতা হন গোবরাতলা ইউনিয়ন পরিষদ ফুটবল দলের মসফিকুর রহমান ফিকির।