
প্রকাশিত,০৮, নভেম্বর,২০২১
মোঃ রায়হান আলী (নওগাঁ) প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেন স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হয়েছে।
পুরোনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা ধনী ও আধুনিক দেশে পরিণত হবো। সেই লক্ষ্যে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ শপিংমলে প্রায় সাড়ে ১২ হাজার বিভিন্ন ধরনের পণ্য থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন ৪০ জন প্রশিক্ষিত ও স্মার্ট তরুণ-তরুণী। জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে হলরুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। শপিংমলজুড়েই থাকছে সিসিটিভি ক্যামেরা। পরে তিনি জেলার পত্নীতলা উপজেলায় নবনির্মিত থানা ভবন উদ্বোধন করেন।