
প্রকাশিত
অনলাইন ডেক্সঃ
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাঁদের সবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছানোর পর নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও চরম শোক ও স্তব্ধতা বিরাজ করছে।