
প্রকাশিত, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
তপন দাস নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আজ সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছ ইউনিক অটোরাইস মিলের সামনে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ২৫
আজ রবিবার রাত ৭ টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুর গামী হলুদ পতাকা বাহি একটি বাস এই সড়ক দূর্ঘটনার কবলে পড়লে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থল এ পৌনছে গুরুতর আহত ২৪ জনকে জনগনের সাহায্যে উদ্ধার করে সৈয়দপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়
তবে দূর্ঘটনা কবলে পড়া বাসটির এক যাত্রীর পা বাসটির দরজায় আটকে গেলে প্রায় এক ঘন্টা পর বাসটির একটি অংশ কেটে তাকে উদ্ধার করে সৈয়দপুর ফায়ার সার্ভিস
এসময় সৈয়দপুর ফায়ার সার্ভিস এর এক জনের সাথে কথা হলে তিনি বলেন আমরা রাত ৭ টা ১০ মিনিটে খবর পেয়ে এখানে ছুটে আসি বলে তিনি এ্যাম্বুলেন্স নিয়ে তিনি হাসপাতালে চলে যান
এদিকে সৈয়দপুর থানার এসআই সাইদুর রহমানের সাথে একাধিক বার কথা বলার চেস্টা করা হলেও তিনি কোন মন্তব্য করে নি