
প্রকাশিত,২৭, অক্টোবর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ জেলা পরিষদ ময়মনসিংহ মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য এক কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ, সুধীসমাজ।
এ সময় উপস্থিতি বক্তারা মাদক নিমূর্লে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
বক্তারা আরো বলেন, দেশের আনাচে-কানাচে মাদকের সয়লাব তাই যার যার স্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার সামাজিক আন্দোলন গড়ে জন্য আহবান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে মাদকে ঝুকে পড়ছে অল্প বয়সী ছেলে-মেয়েরা তাই তাদের ভবিষ্যৎ অন্ধকার যেন না হয় সেদিকে খেয়াল রেখে মাদক রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলা খুবই জরুরী।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অভিভাবক এবং সচেতন মহল।