
প্রকাশিত, ২৮-১২-২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাস চালক-হেলপার কর্তৃক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলার আসামী বাসের হেলপারকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুরাইয়ারগাও থেকে বাসের হেলপার রশিদ মিয়াকে গ্রেফতার করে পিবিআই।
বাসমালিক সমিতি সুত্র জানায়, গত শনিবার বিকেলে সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছেড়ে আসা সিলেট জ-১১০৭২৩ একটি যাত্রীবাহী বাসে আত্মীয়ের বাড়ি সিলেটের লামাকাজি থেকে নিজ বাড়ি দিরাইয়ে আসার জন্য বাসে ওঠেন ওই শিক্ষার্থী। বাসটি সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে আসলে ওই শিক্ষার্থী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও হেলপার মিলে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি সম্ভ্রম বাচাঁতে লাফ দিয়ে সড়কে পড়ে আহত হয়। ওআহত অবস্থায় গ্রামবাসী তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গত ২৬ ডিসেম্বর রাতে দিরাই থানায় ৩জনকে আসামী করে ধর্ষন চেস্টা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বাসের চালক,হেলপাররা পলাতক ছিল। আটককৃত হেলপারকে নিয়ে পিবিআই সিলেটে প্রেস কনফারেন্স করার কথা রয়েছে।
সুনামগঞ্জ মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মুকিত মুকুল জানান, সোমবার ভোরে মালিক সমিতির সদস্যদের সাথে নিয়ে বাসের হেলপার রশিদকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বুরাইয়া গ্রাম থেকে পিবিআই গ্রেফতার করে।
এ ব্যাপারে পুলিশ সুপার মো: মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক হেলপার এখনও পিবিআইয়ের নিয়ন্ত্রনে রয়েছে।