সিরাজদিখানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-০৪, ৮:০৯ অপরাহ্ন /
সিরাজদিখানে বিএনপির  ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আজাদ নাদভী,স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি পলন করা হয়েছে।

গতকাল বুধবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ’র নেতৃত্বে সিরাজদিখান উপজেলা মোড়ের প্রধান কার্যালয় থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে র‍্যালি সমাপ্ত হয়। এসময় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

এই সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য দুলাল দাস, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, আমিন উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা সহ সিরাজদিখান উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অংগসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ-কর্মী ও সমর্থকরা।