
প্রকাশিত,১৬, জুন,২০২১
আল মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে স্কুলের টয়লেট থেকে আব্দুল মতিন (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুন) দুপুরে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুলটা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন,
বুধবার সকালে গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভবনের বাহিরের বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন তাড়াশ থানা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা এখনি পুরোপুরিভাবে বলা যাচ্ছে না। তবে নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তার রক্তাক্ত মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ড হতে পারে।