
প্রকাশিত,১৩, অক্টোবর,২০২১
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে কলিয়া গ্রামে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়ী আটক।
গ্রামবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার,রাতে উপজেলার সোনাখাড়া ইউনিয়নে কলিয়া গ্রামে মফিজ মিস্ত্রি (৫৫) দিনের কাজ শেষে বাড়িতে গেলে পারিবারিক ঝগড়ায় তাকে বেধরক মারপিট করলে সে মাথা সহ শরিরে বিভিন্ন জায়গায় আঘাত পাপ্ত হয়।
এতে অবস্থা আশংকাজনক হওয়ায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তার মুত্যু হয়।
এরপর বিকাল থানায় হত্যা মামলা দায়ের হলে রাতেই নিহতর দ্বিতীয় স্ত্রী মমতা খাতুন (৩৫) ও শাশুড়ী সবুরা বেওয়া (৫০) কে আটক করে থানা পুলিশ।
ঘটনার সতত্য স্বীকার রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, হত্যার অভিযোগে নিহতর স্ত্রী ও শাশুড়ী কে আটক করা হয়েছে। #
রুহুল আমিন বকুল রায়গঞ্জ প্রতিনিধি সিরাজঞ্জ। ১৩-১০-২১