
প্রকাশিত, ১৬-১১-২০২৯
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জে রায়গঞ্জে মাতত্বর কৃর্তৃক জোরপৃর্বক গৃহবধুকে ধর্ষনের চেষ্টায় খাদেম আলী ফকির নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়াছে।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জেরর রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নে হাজিপুর গ্রামে গৃহবধুর নিজ বাড়িতে। রবিবার সন্ধ্যায় গৃহবধু হাফিজা খাতুন (২২)এর স্বামীর অনুপস্থিতে প্রতিবেশী খাদেম আলী ফকির (৫০) সুকৌশলে বাড়িতে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে জোরপৃর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় হাফিজার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। এঘটনায় রাতেই রায়গঞ্জ থানায় ধর্ষনের চেষ্টায় মামলা দায়ের হলে রাত ১২ টার দিকে থানা পুলিশ ধর্ষককে গ্রেফতার করে থানায় আনে।
থানার ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ বৃহস্পতিবার সকালে আটককৃত ধর্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে।