
প্রকাশিত,১০, জুন,২০২১
অভিজিৎ সাহা বিশাল ঃ
সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপের যশোর জেলা কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক নেতা ও সমাজসেবক অনুব্রত সাহা মিঠুন।
গতকাল Center for Bangladesh India Friendship (CBIF) কেন্দ্রীয় সভাপতি এ্যাড. শুভাশীষ সমদ্দার, কো-চেয়ারম্যান ব্যারিষ্টার তৌফিকুর রহমান, সিনি: ভাইস চেয়ারম্যান ড. সাজ্জাদ হায়দার, সিনি: যুগ্ম-সম্পাদক কাঞ্চন মজুমদার ও তথ্য ও গবেষণা সম্পাদক ফেরদৌস সালাম বাবলু তাদের মনোনীত করেন।
দায়িত্ব নেওয়ার পর সংগঠনের যশোর জেলা সাধারণ সম্পাদক অনুব্রত সাহা মিঠুন বলেন, আমরা প্রতিবেশী দুই দেশের সংস্কৃতি ও বন্ধুত্ব নিয়ে কাজ করতে চাই। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার, আশ্রয় কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মানুষ মনে রেখেছে।