
প্রকাশিত,২০, মার্চ,২০২৩
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রয়াত সভাপতি এ. কে.এম জহুরুল ইসলাম মনসুর এর স্মরনে দোয়া মাহফিল ও ২০২৩ সনের এসএসসি জেনারেল শাখা ও এসএসসি ভোকেশনাল শাখা পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ রবিবার সকালে স্থানীয় সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কতৃপক্ষ।
সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক ও দি- জামালপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ রেজাউল করিম রেজনু সিআইপি।
সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মজিবুল ইসলাম দিলীপ'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল হাজী,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক,৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ঈদু,৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি, সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আকবর, মনিরুজ্জামান, মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষীকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম হাসান।
তারিখ -২০-৩-২৩ইং