
প্রকাশিত,০২, সেপ্টেম্বর,২০২১
নিজস্ব প্রতিবেদক ঃ
সারাদেশে করোনাভাইরাস (কোভিড ১৯) শনাক্তের হার ১০ শতাংশে নেমেছে। তবে গতকালের (বুধবার) চেয়ে আজ শনাক্তের হার কিছুটা বেড়েছে।
আজ (বৃহস্পতিবার) শনাক্তের হার ১০ শতাংশের সামান্য বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ, যা আগের দিন ছিল ১০ দশমিক ১১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৭৮৯টি ল্যাবরেটরিতে ৩৩ হাজার ৫৯৬টি নমুনা সংগ্রহ ও ৩৩ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৩৬ জন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়