
প্রকাশিত,১০, আগস্ট,২০২১
নিজস্ব প্রতিবেদক ঃ
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, ২৬৪,জন। এটি এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর পূর্বে কখনো একদিনে এত সংখ্যক মানুষ মারা যায়নি।
দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ১৬৪ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ১৬৪,জন, আক্রান্ত।
ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৭৬হাজার৩২২জনে।
মঙ্গলবার(১০আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ১৬৪ জন শনাক্ত। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার৩২২জনে।
নতুন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৫৪ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।