

প্রকাশিত
মো: মোস্তাকিম আহমেদ, পুরান ঢাকাঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কোতোয়ালি থানা শাখা।
রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াবাজার ব্রীজসংলগ্ন জিন্দা বাহার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোতোয়ালি থানা যুবদলের দোয়া মাহফিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ কোতয়ালী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ৩৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সফল সভাপতি আহম্মেদ হোসেন সোবহান, কোতয়ালী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার, ৩৭ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক হাজী আফজাল হোসেন লিটন, সদস্য সচিব রুবেল হাওলাদার, ৩৬ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাবু সোনা, সিনিয়ার যুগ্ম আহবায়ক শাহিন, ৩২ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রানা, সদস্য সচিব রহমতুল্লাসহ কোতয়ালী থানা যুবদলের অন্তর্গত ৩৭, ৩৬ ও ৩২ নং ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।
আহম্মেদ হোসেন সোবহান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া। আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি। আল্লাহ যেন তাকে শিগগির সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
জুয়েল হাওলাদার বলেন, দেশের সংকটময় সময়ে জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করতে খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে যুক্ত। দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার দূরদর্শী চিন্তা এবং নেতৃত্ব এদেশের আপামর জনসাধারণ প্রত্যাশা করেন। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যাশার বাতিঘর বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে ফিরিয়ে দেন।