
প্রকাশিত,১৬, অক্টোবর,২০২১
সাঘাটা (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধিঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের প্রকল্প এটি, তিনি নিজে এ প্রকল্পের নাম দিয়েছেন যত্ন প্রকল্প, বিশ্বব্যাংক অথবা পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এটার যে নাম দিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে সেটা কেটে এর নাম দিয়েছেন যত্ন প্রকল্প , সুতরাং আপনারা যদি সাঘাটা—ফুলছড়ির মা ও বোনদের প্রতি যত্নবান না হন তাহলে শেখ হাসিনার প্রতি আমরা বেঈমানি করবো। ওই প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেন।
আজ শনিবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে যত্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ক্যাশ কার্ড বিতরণ কালে এসব কথা বলেন তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার খুশি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, যত্ন প্রকল্পের এসপি, এস মনিরুল ইসলাম টিপু সহ আরো অনেকে। পরে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
নূর হোসেন রেইন
সাঘাটা (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধিঃ
তারিখ—১৬—১০—২০২১ ইং